• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী
                   লইবে মোরে ভবসাগর-কিনারে   হে প্রভু।
করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,
                   দাঁড়াব আসি তব অমৃতদুয়ারে   হে প্রভু ॥
জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া
                   রেখেছ মোরে তব অসীম ভুবনে হে–
জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,
                   জীবন হতে নিয়েছ নব জীবনে   হে প্রভু ॥
জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত
                   শয়ান আছে তব নয়নমুখে   হে প্রভু।
আমার হাতে তোমার হাত রয়েছে দিনরজনী,
                   সকল পথে-বিপথে সুখে-অসুখে   হে প্রভু।
জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না,
                   দিবে না ফেলি বিনাশভয়পাথারে হে–
এমন দিনে আসিবে যবে করুণাভরে আপনি
                   ফুলের মতো তুলিয়া লবে তাহারে   হে প্রভু ॥

রাগ: ভৈরবী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি যে আমারে চাও আমি সে জানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑