• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জাগো নির্মল নেত্রে     রাত্রির পরপারে,
জাগো অন্তরক্ষেত্রে     মুক্তির অধিকারে ॥
জাগো ভক্তির তীর্থে     পূজাপুষ্পের ঘ্রাণে,
জাগো উন্মুখচিত্তে,     জাগো অম্লানপ্রাণে,
জাগো নন্দননৃত্যে       সুধাসিন্ধুর ধারে,
জাগো স্বার্থের প্রান্তে   প্রেমমন্দিরদ্বারে ॥
জাগো উজ্জ্বল পুণ্যে,    জাগো নিশ্চল আশে,
জাগো নিঃসীম শূন্যে      পূর্ণের বাহুপাশে।
জাগো নির্ভয়ধামে,      জাগো সংগ্রামসাজে,
জাগো ব্রহ্মের নামে,     জাগো কল্যাণকাজে,
জাগো দুর্গমযাত্রী       দুঃখের অভিসারে,
জাগো স্বার্থের প্রান্তে   প্রেমমন্দিরদ্বারে ॥

রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আশ্বিন, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:স্বপন যদি ভাঙিলে রজনীপ্রভাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑