• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভোর হল বিভাবরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ভোর হল বিভাবরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভোর হল বিভাবরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ভোর হল বিভাবরী, পথ হল অবসান।
শুন ওই লোকে লোকে উঠে আলোকেরি গান॥
ধন্য হলি ওরে পান্থ      রজনী-জাগর-ক্লান্ত,
ধন্য হল মরি মরি ধুলায় ধূসর প্রাণ॥
বনের কোলের কাছে     সমীরণ জাগিয়াছে;
মধুভিক্ষু সারে সারে     আগত কুঞ্জের দ্বারে।
হল তব যাত্রা সারা,      মোছো মোছো অশ্রুধারা,
লজ্জা ভয় গেল ঝরি, ঘুচিল রে অভিমান॥

রাগ: রামকেলী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

ভোর হল বিভাবরী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে
Next Post:নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑