• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এখনো ঘোর ভাঙে না তোর যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এখনো ঘোর ভাঙে না তোর যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এখনো ঘোর ভাঙে না তোর যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি,
কাঁটার বনে ফুল ফুটেছে রে  জানিস নে তুই তা কি।
ওরে অলস,   জানিস নে তুই তা কি?
জাগো এবার জাগো,     বেলা কাটাস না গো॥
কঠিন পথের শেষে    কোথায়   অগম বিজন দেশে
ও সেই    বন্ধু আমার একলা আছে গো,  দিস নে তারে ফাঁকি॥
প্রথম রবির তাপে    নাহয়     শুষ্ক গগন কাঁপে,
নাহয়     দগ্ধ বালু তপ্ত আঁচলে    দিক চারি দিক ঢাকি–
পিপাসাতে    দিক চারি দিক ঢাকি।
মনের মাঝে চাহি   দেখ্‌ রে      আনন্দ কি নাহি।
পথে    পায়ে পায়ে দুখের বাঁশরি    বাজবে তোরে ডাকি–
মধুর সুরে    বাজবে তোরে ডাকি॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

এখনো ঘোর ভাঙে না তোর যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ভোরের বেলা কখন এসে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑