• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে॥
ধরায় যখন দাও না ধরা         হৃদয় তখন তোমায় ভরা,
এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে॥
তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে।
থাক্‌ তবে সেই কেবল খেলা,    হোক-না এখন প্রাণের মেলা–
তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে॥

রাগ: ইমন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২১ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ মার্চ, ১৯১৫
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কে যায় অমৃতধামযাত্রী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑