• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি কোন ধন হতে বিশ্বে আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি কোন ধন হতে বিশ্বে আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি কোন ধন হতে বিশ্বে আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি   কোন্‌ ধন হতে বিশ্বে আমারে
                   কোন্‌ জনে করে বঞ্চিত–
তব     চরণ-কমল-রতন-রেণুকা
                   অন্তরে আছে সঞ্চিত ॥
কত     নিঠুর কঠোর দরশে ঘরষে   মর্মমাঝারে শল্য বরষে,
          তবু প্রাণ মন পীযূষপরশে পলে পলে পুলকাঞ্চিত ॥
আজি   কিসের পিপাসা মিটিল না ওগো
                   পরম পরানবল্লভ!
চিতে   চিরসুধা করে সঞ্চার তব
                   সকরুণ করপল্লব।
নাথ,    যার যাহা আছে তার তাই থাক, আমি থাকি চিরলাঞ্ছিত–
শুধু     তুমি এ জীবনে নয়নে নয়নে থাকো থাকো চিরবাঞ্ছিত ॥

রাগ: কেদারা
তাল: চৌতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ শ্রাবণ, ১৩০৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896
রচনাস্থান: ইচ্ছামতী নদীবক্ষে
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দীর্ঘ জীবনপথ কত দুঃখতাপ কত শোকদহন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কে যায় অমৃতধামযাত্রী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑