• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
          তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥
তবু প্রাণ নিত্যধারা,      হাসে সূর্য চন্দ্র তারা,
          বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥
          তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,
          কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।
নাহি ক্ষয়, নাহি শেষ,   নাহি নাহি দৈন্যলেশ–
          সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥

রাগ: যোগিয়া
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1309
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হার-মানা হার পরাব তোমার গলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অন্তরে জাগিছ অন্তরযামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑