জাগো হে রুদ্র জাগো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
জাগো হে রুদ্র, জাগো–
সুপ্তিজড়িত তিমিরজাল সহে না, সহে না গো ॥
এসো নিরুদ্ধ দ্বারে, বিমুক্ত করো তারে,
তনুমনপ্রাণ ধনজনমান, হে মহাভিক্ষু, মাগো ॥
রাগ: হাম্বীর
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply