• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ–
হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো ॥
দূর করো মহারুদ্র   যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র–
     মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ ॥
          দুঃখের মন্থনবেগে উঠিবে অমৃত,
              শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যুভীত।
তব দীপ্ত রৌদ্র তেজে   নির্ঝরিয়া গলিবে যে
              প্রস্তরশৃঙ্খলোন্মুক্ত ত্যাগের প্রবাহ ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ভাদ্র, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ সেপ্টেম্বর, ১৯২৯
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হে মহাদুঃখ, হে রুদ্র, হে ভয়ঙ্কর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নয় এ মধুর খেলা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑