• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঘাত করে নিলে জিনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আঘাত করে নিলে জিনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঘাত করে নিলে জিনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   আঘাত করে নিলে জিনে,
                   কাড়িলে মন দিনে দিনে ॥
সুখের বাধা ভেঙে ফেলে   তবে আমার প্রাণে এলে–
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥
                   তুফান দেখে ঝড়ের রাতে
                   ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে–
যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে ॥

রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে কে রে এমন জাগায় তোকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো আমার প্রাণের ঠাকুর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑