• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর রেখো না আঁধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আর রেখো না আঁধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আর রেখো না আঁধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আর রেখো না আঁধারে,   আমায়   দেখতে দাও।
তোমার মাঝে আমার আপনারে      দেখতে দাও ॥
কাঁদাও যদি কাঁদাও এবার,   সুখের গ্লানি সয় না যে আর,
নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে–
আমায়    দেখতে দাও ॥
জানি না তো কোন্‌ কালো এই ছায়া,
আপন ব’লে ভুলায় যখন ঘনায় বিষম মায়া।
স্বপ্নভারে জমল বোঝা,          চিরজীবন শূন্য খোঁজা–
যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে
আমায়   দেখতে দাও।

রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: রমা মজুমদার

আর রেখো না আঁধারে (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সেই তো আমি চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑