• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আমায়   মুক্তি যদি দাও বাঁধন খুলে
          আমি      তোমার বাঁধন নেব তুলে ॥
যে পথে ধাই নিরবধি   সে পথ আমার ঘোচে যদি
          যাব     তোমার মাঝে পথের ভুলে ॥
                   যদি নেবাও ঘরের আলো
          তোমার     কালো আঁধার বাসব ভালো।
তীর যদি আর না যায় দেখা   তোমার আমি হব একা
                   দিশাহারা সেই অকূলে ॥

রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩১ জ্যৈষ্ঠ, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জুন, ১৯২৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বাঁধন ছেঁড়ার সাধন হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বিশ্বজোড়া ফাঁদ পেতেছ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑