• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!
          খুলে দেখ্‌ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥
মুক্তি আজিকে নাই কোনো ধারে,   আকাশ সেও যে বাঁধে কারাগারে,
          বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ॥
          ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার– আপনারে ফেল্‌ দূরে–
          সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ্‌ তোর বাঁশি,   বাজাবার যিনি বাজাবেন আসি–
          ভিক্ষা না নিবি, তখনি জানিবি   ভরা আছে তোর ধন ॥


রাগ: আশাবরী-ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাঁধন ছেঁড়ার সাধন হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑