• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার যা আছে আমি সকল দিতে পারি নি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার যা আছে আমি সকল দিতে পারি নি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যা আছে আমি সকল দিতে পারি নি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যা আছে আমি সকল দিতে পারি নি তোমারে নাথ–
আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুখ ভাবনা ॥
          মাঝে রয়েছে আবরণ কত শত, কতমতো–
          তাই কেঁদে ফিরি, তাই তোমারে না পাই,
          মনে থেকে যায় তাই হে মনের বেদনা ॥
          যাহা রেখেছি তাহে কী সুখ–
          তাহে কেঁদে মরি, তাহে ভেবে মরি।
তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না?
আমার   জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় নেব– বাসনা ॥

রাগ: দেশ-সিন্ধু
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জাগিতে হবে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑