• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কারে ডাকি গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি কারে ডাকি গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি কারে ডাকি গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    কারে ডাকি গো,
আমার বাঁধন দাও গো টুটে।
আমি    হাত বাড়িয়ে আছি,
আমায়  লও কেড়ে লও লুটে ॥
তুমি    ডাকো এমনি ডাকে
যেন     লজ্জাভয় না থাকে,
যেন     সব ফেলে যাই, সব ঠেলে যাই,
                   যাই ধেয়ে যাই ছুটে ॥
আমি    স্বপন দিয়ে বাঁধা–
কেবল  ঘুমের ঘোরের বাধা,
সে যে   জড়িয়ে আছে প্রাণের কাছে
                   মুদিয়ে আঁখিপুটে।
ওগো    দিনের পর দিন
আমার   কোথায় হল লীন,
কেবল   ভাষাহারা অশ্রুধারায়
                   পরান কেঁদে উঠে ॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ডাকিছ শুনি জাগিনু প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি মম মন চাহে জীবনবন্ধুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑