• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি ডাক দিয়েছ কোন সকালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি ডাক দিয়েছ কোন সকালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি ডাক দিয়েছ কোন সকালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি    ডাক দিয়েছ কোন্‌ সকালে কেউ তা জানে না,
আমার           মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥
          ফিরি আমি উদাস প্রাণে,   তাকাই সবার মুখের পানে,
                   তোমার মতো এমন টানে   কেউ তো টানে না ॥
                   বেজে ওঠে পঞ্চমে স্বর,   কেঁপে ওঠে বন্ধ এ ঘর,
                   বাহির হতে দুয়ারে কর   কেউ তো হানে না।
          আকাশে কার ব্যাকুলতা,   বাতাস বহে কার বারতা,
                   এ পথে সেই গোপন কথা   কেউ তো আনে না ॥

রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তুমি ডাক দিয়েছ কোন সকালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সন্ধ্যা হল গো ও মা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ যে মোর আবরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑