• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লক্ষ্মী যখন আসবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » লক্ষ্মী যখন আসবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লক্ষ্মী যখন আসবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?
          দেখ্‌ রে চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই ॥
ফিরছে কেঁদে প্রভাতবাতাস,    আলোক যে তার ম্লান হতাশ,
          মুখে চেয়ে আকাশ তোরে শুধায় আজি নীরবে তাই ॥
          কত গোপন আশা নিয়ে কোন্‌ সে গহন রাত্রিশেষে
          অগাধ জলের তলা হতে অমল কুঁড়ি উঠল ভেসে।
হল না তার ফুটে ওঠা,   কখন ভেঙে পড়ল বোঁটা–
          মর্ত্য-কাছে স্বর্গ যা চায় সেই মাধুরী কোথা রে পাই ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর, শৈলজারঞ্জন মজুমদার

লক্ষ্মী যখন আসবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এখনো গেল না আঁধার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যেতে যেতে চায় না যেতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑