• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোর ভিতরে জাগিয়া কে যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোর ভিতরে জাগিয়া কে যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোর ভিতরে জাগিয়া কে যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোর   ভিতরে জাগিয়া কে যে,
তারে   বাঁধনে রাখিলি বাঁধি।
হায়     আলোর পিয়াসি সে যে
তাই    গুমরি উঠিছে কাঁদি ॥
যদি     বাতাসে বহিল প্রাণ
কেন    বীণায় বাজে না গান,
যদি     গগনে জাগিল আলো
কেন    নয়নে লাগিল আঁধি?।
পাখি    নবপ্রভাতের বাণী
দিল     কাননে কাননে আনি,
ফুলে   নবজীবনের আশা
কত     রঙে রঙে পায় ভাষা।
হোথা   ফুরায়ে গিয়েছে রাতি,
হেথা    জ্বলে নিশীথের বাতি–
তোর   ভবনে ভুবনে কেন
হেন     হয়ে গেল আধা-আধি?।

রাগ: আশাবরী-ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: মিউনিক
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোর ভিতরে জাগিয়া কে যে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বেলা গেল তোমার পথ চেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑