• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে দিন ফুটল কমল কিছুই জানি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যে দিন ফুটল কমল কিছুই জানি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে দিন ফুটল কমল কিছুই জানি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে দিন    ফুটল কমল কিছুই জানি নাই
    আমি   ছিলেম অন্যমনে।
আমার       সাজিয়ে সাজি তারে আনি নাই
   সে যে  রইল সংগোপনে।
     মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়,
     স্বপন দেখে চমকে উঠে চায়,
     মন্দ মধুর গন্ধ আসে হায়
কোথায়   দখিন-সমীরণে।
ওগো      সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া
           আমায় দেশে দেশান্তে।
যেন      সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া
             ভুবন   নবীন বসন্তে।
     কে জানিত দূরে তো নেই সে,
     আমারি গো আমারি সেই যে,
     এ মাধুরী ফুটেছে হায় রে
আমার  হৃদয়-উপবনে।

রাগ: বাহার-পঞ্চম
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩১৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

যে দিন ফুটল কমল কিছুই জানি নাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নিশা-অবসানে কে দিল গোপনে আনি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রভু তোমা লাগি আঁখি জাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑