• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুয়ারে দাও মোরে রাখিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুয়ারে দাও মোরে রাখিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুয়ারে দাও মোরে রাখিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুয়ারে দাও মোরে রাখিয়া     নিত্য কল্যাণ-কাজে হে।
ফিরিব আহ্বান মানিয়া      তোমারি রাজ্যের মাঝে হে ॥
মজিয়া অনুখন লালসে   রব না পড়িয়া আলসে,
হয়েছ জর্জর জীবন      ব্যর্থ দিবসের লাজে হে ॥
আমারে রহে যেন না ঘিরি     সতত বহুতর সংশয়ে,
বিবিধ পথে যেন না ফিরি    বহুল-সংগ্রহ-আশয়ে।
অনেক নৃপতির শাসনে    না রহি শঙ্কিত আসনে,
ফিরিব নির্ভয়গৌরবে    তোমারি ভৃত্যের সাজে হে ॥

রাগ: দেশ
তাল: একাদশী
রচনাকাল (বঙ্গাব্দ): 1309
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

দুয়ারে দাও মোরে রাখিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পথে যেতে ডেকেছিলে মোরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ধনে জনে আছি জড়ায়ে হায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑