• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে।
          কখন্‌ তুমি এলে, হে নাথ, মৃদু চরণপাতে?।
ভেবেছিলেম, জীবনস্বামী,   তোমায় বুঝি হারাই আমি–
          আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ॥
          যে নিথীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো
          তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো।
তোমার পথে চলা যখন           ঘুচে গেল, দেখি তখন
          আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যা হবার তা হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑