• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা তারেই জানি তারেই জানি সাথের সাথী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমরা তারেই জানি তারেই জানি সাথের সাথী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা তারেই জানি তারেই জানি সাথের সাথী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা    তারেই জানি তারেই জানি সাথের সাথী,
          তারেই করি টানাটানি দিবারাতি ॥
                   সঙ্গে তারি চরাই ধেনু,
                             বাজাই বেণু,
          তারি লাগি বটের ছায়ায় আসন পাতি ॥
                   তারে হালের মাঝি করি
                             চালাই তরী,
          ঝড়ের বেলায় ঢেউয়ের খেলায় মাতামাতি।
                   সারা দিনের কাজ ফুরালে
                             সন্ধ্যাকালে
          তাহারি পথ চেয়ে ঘরে জ্বালাই বাতি ॥


রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যিনি সকল কাজের কাজী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যা হবার তা হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑