• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অসীম ধন তো আছে তোমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অসীম ধন তো আছে তোমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অসীম ধন তো আছে তোমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে।
          নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥
          দিয়ে    তোমার রতনমণি    আমায় করলে ধনী–
          এখন    দ্বারে এসে ডাকো,    রয়েছি দ্বার এঁটে ॥
          আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে–
          বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে।
তুমি    রইবে না ওই রথে, তুমি   নামবে ধুলাপথে
          যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে ॥

রাগ: খাম্বাজ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৩
রচনাস্থান: Chyene Walk, লন্ডন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার বাণী আমার প্রাণে লাগে – (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যদি আমায় তুমি বাঁচাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑