• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি যে চেয়ে আছ আকাশ ভরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি যে চেয়ে আছ আকাশ ভরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যে চেয়ে আছ আকাশ ভরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যে          চেয়ে আছ       আকাশ ভ’রে,
নিশিদিন          অনিমেষে        দেখছ মোরে ॥
আমি চোখ      এই আলোকে   মেলব যবে
তোমার ওই     চেয়ে-দেখা      সফল হবে,
এ আকাশ       দিন গুনিছে      তারি তরে ॥
ফাগুনের         কুসুম-ফোটা    হবে ফাঁকি
আমার এই      একটি কুঁড়ি     রইলে বাকি।
সে দিনে          ধন্য হবে         তারার মালা
তোমার এই     লোকে লোকে   প্রদীপ জ্বালা
আমার এই      আঁধারটুকু       ঘুচলে পরে ॥

রাগ: সাহানা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

তুমি যে চেয়ে আছ আকাশ ভরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি যে এসেছ মোর ভবনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার বাণী আমার প্রাণে লাগে – (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑