• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি।
          আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি ॥
তাপস তুমি ধেয়ানে তব          কী দেখ মোরে কেমনে কব,
          আপন-মনে মেঘস্বপন আপনি রচ রবি।
          তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী ॥
          তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা–
          নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা।
কণ্ঠে মম কী কথা শোন  অর্থ আমি বুঝি না কোনো,
          বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী।
          মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1930
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ও অকূলের কূল ও অগতির গতি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভুলে যাই থেকে থেকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑