• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো–
                   আমার   জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি    কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো–
                   ডুবিয়া   নিবিড় গভীর শোভাতে ॥
আজ    গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে–
                   দেখেছি   আমার হৃদয়রাজারে।
আমি    দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে–
                   দেখেছি   চিরজনমের রাজারে ॥
এই      বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে
                   কেমনে মিলে গেছে মোর তনুতে–
তাই    এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।
আজ    ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো–
                   যেন রে   নিঃশেষে আজি ফুরালো।
আজ    যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো–
                   আমার     আদি ও অন্ত জুড়ালো ॥

রাগ: আশাবরী-ভৈরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ মাঘ, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1906
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑