• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল তো এইবারের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বল তো এইবারের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বল তো এইবারের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

               বল তো এইবারের মতো
প্রভু, তোমার আঙিনাতে তুলি আমার ফসল যত ॥
কিছু-বা ফল গেছে ঝরে,     কিছু-বা ফল আছে ধরে,
               বছর হয়ে এল গত–
রোদের দিনে ছায়ায় বসে      বাজায় বাঁশি রাখাল যত ॥
               হুকুম তুমি কর যদি
চৈত্র-হাওয়ায় পাল তুলে দিই–  ওই-যে মেতে ওঠে নদী।
পার ক’রে নিই ভরা তরী,    মাঠের যা কাজ সারা করি,
               ঘরের কাজে হই গো রত–
এবার আমার মাথার বোঝা    পায়ে তোমার করি নত ॥

রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

বল তো এইবারের মতো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কার হাতে এই মালা তোমার পাঠালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমায় নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑