• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গানের সুরের আসনখানি পাতি পথের ধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গানের সুরের আসনখানি পাতি পথের ধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গানের সুরের আসনখানি পাতি পথের ধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।
      ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥
ঐ যে তোমার ভোরের পাখি    নিত্য করে ডাকাডাকি,
      অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,
      মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥
      আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,
      জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে    তালের বনে মাঠের শেষে,
      অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।
      দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥

রাগ: কেদার-ছায়ানট
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1322
রচনাকাল (খৃষ্টাব্দ): 1916
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

গানের সুরের আসনখানি পাতি পথের ধারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হেথা যে গান গাইতে আসা আমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑