• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

         দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে–
আমার  সুরগুলি পায় চরণ,  আমি পাই নে তোমারে ॥
      বাতাস বহে মরি মরি,  আর বেঁধে রেখো না তরী–
         এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে ॥
         তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে,
         বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে।
      কবে নিয়ে আমার বাঁশি   বাজাবে গো আপনি আসি
         আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ॥

রাগ: ইমন
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কেন তোমরা আমায় ডাকো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑