• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার নয়ন আমায় বারে বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার নয়ন আমায় বারে বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার নয়ন আমায় বারে বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার  নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে ॥
           ফুলে ফুলে তারায় তারায়
           বলেছে সে কোন্‌ ইশারায়
           দিবস-রাতির মাঝ-কিনারায়      ধূসর আলোয় অন্ধকারে।
           গাই নে কেন কী কব তা,
           কেন আমার আকুলতা–
           ব্যথার মাঝে লুকায় কথা,        সুর যে হারাই অকূল পারে ॥
           যেতে যেতে গভীর স্রোতে       ডাক দিয়েছ তরী হতে।
           ডাক দিয়েছ ঝড়-তুফানে
           বোবা মেঘের বজ্রগানে,
           ডাক দিয়েছ মরণপানে  শ্রাবণরাতের উতল ধারে।
           যাই নে কেন জান না কি–
           তোমার পানে মেলে আঁখি
           কূলের ঘাটে বসে থাকি, পথ কোথা পাই পারাবারে ॥

রাগ: তিলক কামোদ
তাল: খেমটা – ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২২
রচনাকাল (খৃষ্টাব্দ): অক্টোবর, ১৯১৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমার নয়ন আমায় বারে বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:রাস্তার লাল বাতি
Next Post:অরূপ তোমার বাণী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑