• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফাগুন-হাওয়ায় রঙে রঙে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ফাগুন-হাওয়ায় রঙে রঙে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ফাগুন-হাওয়ায় রঙে রঙে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে॥
     সেইখানে মোর পরানখানি   যখন পারি বহে আনি,
     নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে থরে থরে॥
বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে–
ওগো তুমি রঙের পাগল, ধরব তোমায় কেমন করে।
     কোন্‌ আড়ালে লুকিয়ে রবে,   তোমায় যদি না পাই তবে
     রক্তে আমার তোমার পায়ের রঙ লেগেছে কিসের তরে॥

রাগ: বসন্ত
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

ফাগুন-হাওয়ায় রঙে রঙে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ঝরা পাতা গো আমি তোমারি দলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ভগ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑