• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মম অন্তর উদাসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মম অন্তর উদাসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মম অন্তর উদাসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন্‌   চঞ্চল বাতাসে॥
     জ্যোৎস্নাজড়িত নিশা   ঘুমে-জাগরণে-মিশা
     বিহ্বল আকুল কার   অঞ্চলসুবাসে॥
থাকিতে না দেয় ঘরে,   কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন্‌ নন্দন-আকাশে।
     অতীত দিনের পারে   স্মরণসাগর-ধারে
     বেদনা লুকানো কোন্‌   ক্রন্দন-আভাসে॥

রাগ: সাহানা
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1912
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মম অন্তর উদাসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নব নব পল্লবরাজি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ফিরো না ফিরো না আজি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑