• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই কথাটাই ছিলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এই কথাটাই ছিলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এই কথাটাই ছিলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            এই কথাটাই ছিলেম ভুলে–
মিলব আবার সবার সাথে     ফাল্গুনের এই ফুলে ফুলে॥
অশোক বনে আমার হিয়া    ওগো    নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন    যৌবনেরই কূলে কূলে
            ফাল্গুনের এই ফুলে ফুলে॥
            বাঁশিতে গান উঠবে পূরে
নবীন-রবির-বাণী-ভরা       আকাশবীণার সোনার সুরে।
আমার মনের সকল কোণে  ওগো    ভরবে গগন আলোক-ধনে,
কান্নাহাসির বন্যারই নীর      উঠবে আবার দুলে দুলে
            ফাল্গুনের এই ফুলে ফুলে॥

রাগ: পিলু-বারোয়াঁ
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

এই কথাটাই ছিলেম (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এবার তো যৌবনের কাছে মেনেছ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑