• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনেক দিনের মনের মানুষ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অনেক দিনের মনের মানুষ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অনেক দিনের মনের মানুষ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          অনেক দিনের মনের মানুষ   যেন এলে কে
          কোন্‌     ভুলে-যাওয়া বসন্ত থেকে॥
              যা-কিছু সব গেছ ফেলে   খুঁজতে এলে হৃদয়ে,
              পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে॥
বুঝি         মনে তোমার আছে আশা–
আমার       ব্যথায় তোমার মিলবে বাসা।
              দেখতে এলে সেই-যে বীণা   বাজে কিনা   হৃদয়ে,
              তারগুলি তার ধুলায় ধুলায়   গেছে কি ঢেকে।

রাগ: ইমনকল্যাণ-পূরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি কোন পথে যে এলে পথিক (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পুরাতনকে বিদায় দিলে না যে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑