• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,
বুকের ‘পরে দোলে   দোলে দোলে   দোলে রে তার পরানপুতলা ॥
              আনন্দেরই ছবি দোলে   দিগন্তেরই কোলে কোলে,
গান দুলিছে   দোলে দোলে   গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা ॥
          আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।
          আজি আমার হৃদয়দোলায় কে গো দুলিছে।
              দুলিয়ে দিল সুখের রাশি   লুকিয়ে ছিল যতেক হাসি–
দুলিয়ে দিল   দোলে দোলে   দুলিয়ে দিল জনম-ভরা ব্যথা অতলা ॥

রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ মাঘ, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি কোন পথে যে এলে পথিক (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑