• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চলে যায় মরি হায় বসন্তের দিন (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চলে যায় মরি হায় বসন্তের দিন (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চলে যায় মরি হায় বসন্তের দিন (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চলে যায় মরি হায় বসন্তের দিন।
দূর শাখে পিক ডাকে বিরামবিহীন॥
     অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে,
     গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন॥
পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে,
মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে।
     কেন আজি অকারণে   সারা বেলা আনমনে
পরানে বাজায় বীণা কে গো উদাসীন।

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

চলে যায় মরি হায় বসন্তের দিন (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বেদনা কী ভাষায় রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑