• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফাগুনের নবীন আনন্দে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ফাগুনের নবীন আনন্দে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ফাগুনের নবীন আনন্দে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ফাগুনের নবীন আনন্দে
গানখানি গাঁথিলাম ছন্দে॥
     দিল তারে বনবীথি   কোকিলের কলগীতি,
              ভরি দিল বকুলের গন্ধে॥
মাধবীর মধুময় মন্ত্র
রঙে রঙে রাঙালো দিগন্ত।
          বাণী মম নিল তুলি   পলাশের কলিগুলি,
                   বেঁধে দিল তব মণিবন্ধে॥

রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ ফেব্রুয়ারি, ১৯২৬
রচনাস্থান: আগরতলা
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

ফাগুনের নবীন আনন্দে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরা কে যায় (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বেদনা কী ভাষায় রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑