• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নিবিড় অমা-তিমির হতে   বাহির হল জোয়ার-স্রোতে
     শুক্লরাতে চাঁদের তরণী।
          ভরিল ভরা অরূপ ফুলে,   সাজালো ডালা অমরাকূলে
              আলোর মালা চামেলি-বরনী॥
তিথির পরে তিথির ঘাটে   আসিছে তরী দোলের নাটে,
     নীরবে হাসে স্বপনে ধরণী।
          উৎসবের পসরা নিয়ে   পূর্ণিমার কূলেতে কি এ
              ভিড়িল শেষে তন্দ্রাহরণী॥

রাগ: বেহাগ
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ ফাল্গুন, ১৩৩৭
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ মার্চ, ১৯৩১
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে মাধবী দ্বিধা কেন (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑