• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার আসন পাতব কোথায় হে অতিথি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার আসন পাতব কোথায় হে অতিথি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার আসন পাতব কোথায় হে অতিথি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তোমার আসন পাতব কোথায় হে অতিথি।
     ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি॥
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
     উত্তরবায় লুঠ ক’রে তায় গেল চলি–
              হিমে বিবশ বনস্থলী   বিরলগীতি
                             হে অতিথি॥
     সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
     মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
                   পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে–
                        জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
                             হে অতিথি॥

রাগ: মিশ্র বসন্ত-বাহার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমার আসন পাতব কোথায় হে অতিথি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নমো নমো, নমো নমো, নমো নমো, তুমি সুন্দরতম – (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কে রঙ লাগালে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑