চল চল ভাই, ত্বরা করে মোরা (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
চল চল, ভাই,
ত্বরা ক’রে মোরা আগে যাই।
প্রাণপণ খোঁজ্ এ বন, সে বন।
চল্ মোরা ক’জন ও দিকে যাই।
না না ভাই, কাজ নাই,
হোথা কিছু নাই– কিছু নাই–
ওই ঝোপে যদি কিছু পাই।
বরা’! বরা’!
আরে দাঁড়া দাঁড়া,
অত ব্যস্ত হ’লে ফস্কাবে শিকার।
চুপিচুপি আয়, চুপিচুপি আয়
অশথতলায়–
এবার ঠিক্ঠাক্ হয়ে সবে থাক্–
সাবধান, ধর বাণ, সাবধান, ছাড় বাণ–
গেল গেল ওই ওই পালায় পালায়–
চল্ চল্–
ছোট্ রে পিছে, আয় রে ত্বরা যাই।
রাগ: ভূপালী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
.
চল্ চল্ ভাই, ত্বরা করে মোরা (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
চল্ চল্ ভাই,ত্বরা করে মোরা আগে যাই।
প্রাণপণ খোঁজ্ এ বন সে বন,
চল্ মোরা ক-জন ওদিকে যাই।
না না ভাই, কাজ নাই
হোথা কিছু নাই, কিছু নাই,
ওই ঝোপে যদি কিছু পাই।
বরা বরা–
আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফসকাবে শিকার,
চুপি চুপি আয়,চুপি চুপি আয় অশথতলায়,
এবার ঠিকঠাক হয়ে সব থাক্,
সাবধান ধর্ বাণ, সাবধান ছাড়্ বাণ,
গেল গেল, ঐ ঐ, পালায় পালায়,চল্ চল্।
ছোট্ রে পিছে আয় রে ত্বরা যাই।
রাগ: ভূপালী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Leave a Reply