• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজ খেলা ভাঙার খেলা খেলবি আয় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজ    খেলা ভাঙার খেলা খেলবি আয়।
        সুখের বাসা ভেঙে ফেলবি আয়।
            মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
                ফাগুন-দিনের আজ স্বপন তো ছুটবে,
                    উধাও মনের পাখা মেলবি আয়॥
        অস্তগিরির ওই শিখরচূড়ে
            ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
                কালবৈশাখীর হবে যে-নাচন,
                    সাথে নাচুক তোর মরণবাঁচন,
                        হাসি কাঁদন পায়ে ঠেলবি আয়॥

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এবার বিদায়বেলার সুর ধরো ধরো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজ কি তাহার বারতা পেল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑