• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
            তোমায়   ডাকব না তো ফিরে।
        করব তোমায় কী সম্ভাষণ,     কোথায় তোমার পাতব আসন
            পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে॥
তুমি    আপনি যখন আসো তখন    আপ্‌নি কর ঠাঁই–
            আপনি কুসুম ফোটাও, মোরা    তাই দিয়ে সাজাই।
        তুমি যখন যাও চলে যাও    সব আয়োজন হয়-যে উধাও–
            গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজ দখিন-বাতাসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এবেলা ডাক পড়েছে কোন্‌খানে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑