• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও আমার চাঁদের আলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ও আমার চাঁদের আলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ও আমার চাঁদের আলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ও আমার    চাঁদের আলো,    আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ যে আমার    পাতায় পাতায় ডালে ডালে॥
        যে-গান তোমার সুরের ধারায়    বন্যা জাগায় তারায় তারায়
মোর আঙিনায় বাজল গো,    বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে॥
সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।
দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।
    শুভ্র, তুমি করলে বিলোল        আমার প্রাণে রঙের হিলোল–
        মর্মরিত মর্ম গো,
            মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে॥

রাগ: বেহাগ-খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ও আমার চাঁদের আলো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই ভাঙল হাসির বাঁধ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ও চাঁদ তোমায় দোলা দেবে কে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑