• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সব দিবি কে সব দিবি পায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সব দিবি কে সব দিবি পায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সব দিবি কে সব দিবি পায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সব দিবি কে সব দিবি পায়,    আয় আয় আয়।
ডাক পড়েছে ওই শোনা যায়,    আয় আয় আয়॥
    আসবে যে সে স্বর্ণরথে–  জাগবি কারা রিক্ত পথে
    পৌষ-রজনী তাহার আশায়, আয় আয় আয়॥
ক্ষণেক কেবল তাহার খেলা,    হায় হায় হায়।
তার পরে তার যাবার বেলা,    হায় হায় হায়।
    চলে গেলে জাগবি যবে    ধনরতন বোঝা হবে,  
    বহন করা হবে-যে দায়,    আয় আয় আয়॥

রাগ: ঝিঁঝিট-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সব দিবি কে সব দিবি পায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বাকি আমি রাখব না কিছুই (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑