এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে।
কবে যে সব ফুরিয়ে দেবে, চলে যাবে দিগন্তরে॥
পথিক, তোমায় আছে জানা, করব না গো তোমায় মানা–
যাবার বেলায় যেয়ো যেয়ো বিজয়মালা মাথায় প’রে॥
তবু তুমি আছ যতক্ষণ
অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন।
যখন যাবে তখন প্রাণে বিরহ মোর ভরবে গানে–
দূরের কথা সুরে বাজে সকল বেলা ব্যথায় ভ’রে॥
রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ফাল্গুন, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ মার্চ, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply