• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এস এস বসন্ত ধরাতলে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এস এস বসন্ত ধরাতলে (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   এসো এসো বসন্ত, ধরাতলে–
                                    আনো মুহু মুহু নব তান,
                                         আনো নব প্রাণ,
                                                নব গান,
                   আনো গন্ধমদভরে অলস সমীরণ,
                                  আনো বিশ্বের অন্তরে অন্তরে
                                                নিবিড় চেতনা।
                                  আনো নব উল্লাসহিল্লোল,
                          আনো আনো আনন্দছন্দের হিন্দোলা
                                           ধরাতলে।
                          ভাঙো ভাঙো বন্ধনশৃঙ্খল,
                   আনো, আনো উদ্দীপ্ত প্রাণের বেদনা
                                           ধরাতলে।
              এসো    থরথর-কম্পিত
                          মর্মরমুখরিত
                               মধু সৌরভপুলকিত
                      ফুল-আকুল মালতীবল্লীবিতানে
                               সুখছায়ে মধুবায়ে।
              এসো    বিকশিত উন্মুখ,
                          এসো চিরউৎসুক,
                                  নন্দনপথ-চিরযাত্রী।
                   আনো    বাঁশরিমন্দ্রিত মিলনের রাত্রি,
                                  পরিপূর্ণ সুধাপাত্র
                                                নিয়ে এসো।
                 এসো অরুণচরণ কমলবরন
                               তরুণ উষার কোলে।
            এসো    জ্যোৎস্নাবিবশ নিশীথে,
                        এসো   নীরব কুঞ্জকুটীরে,
                              সুখসুপ্ত সরসীনীরে।
            এসো    তড়িৎশিখাসম ঝঞ্ঝাবিভঙ্গে,
                                  সিন্ধুতরঙ্গদোলে।
            এসো    জাগরমুখর প্রভাতে,
                      এসো   নগরে প্রান্তরে বনে,
                          এসো    কর্মে বচনে মনে।
            এসো    মঞ্জীরগুঞ্জর চরণে,
                        এসো    গীতমুখর কলকণ্ঠে।
            এসো    মঞ্জুল মল্লিকামাল্যে,
                   এসো    কোমল কিশলয়বসনে।
                        এসো    সুন্দর, যৌবনবেগে।
                   এসো    দৃপ্ত বীর, নব তেজে।
            ওহে    দুর্মদ, করো জয়যাত্রা
                        জরাপরাভব-সমরে–
                               পবনে কেশররেণু ছড়ায়ে,
                                      চঞ্চল কুন্তল উড়ায়ে॥

.

এস এস বসন্ত ধরাতলে (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এস এস বসন্ত ধরাতলে।
আনো কুহুতান, প্রেমগান,
আনো গন্ধমদভরে অলস সমীরণ;
আনো নবযৌবন-হিল্লোল, নব প্রাণ,
প্রফুল্ল নবীন বাসনা ধরাতলে।
এস থরথর-কম্পিত, মর্মর-মুখরিত,
নব-পল্লব-পুলকিত
ফুল-আকুল-মালতী-বল্লি বিতানে,
সুখছায়ে মধুবায়ে, এস এস।
এস অরুণ-চরণ-কমল-বরন তরুণ উষার কোলে।
এস জ্যোৎস্না-বিবশ নিশীথে,
কল-কল্লোল তটিনী-তীরে,
সুখসুপ্ত সরসী-নীরে, এস এস।
এস যৌবন-কাতর হৃদয়ে,
এস মিলন-সুখালস নয়নে,
এস মধুর শরম মাঝারে,
দাও বাহুতে বাহু বাঁধি,
নবীন কুসুম পাশে রচি দাও নবীন মিলন-বাঁধন।

.

এস’ এস’ বসন্ত, (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এস’     এস’ বসন্ত, ধরাতলে–
আন’    মুহু মুহু নব তান, আন’ নব প্রাণ, নব গান।
আন’    গন্ধমদভরে অলস সমীরণ।
আন’    বিশ্বের অন্তরে অন্তরে নিবিড় চেতনা।
আন’    নব উল্লাসহিল্লোল,
আন’    আন’ আনন্দছন্দের হিন্দোলা ধরাতলে।
ভাঙ’    ভাঙ’ বন্ধনশৃঙ্খল।
আন’    আন’ উদ্দীপ্ত প্রাণের বেদনা ধরাতলে।
এস’    থরথর-কম্পিত    মর্মরমুখরিত    নবপল্লবপুলকিত
ফুল-   আকুল মালতীবল্লিবিতানে– সুখছায়ে মধুবায়ে।
এস’     বিকশিত উন্মুখ,    এস’ চিরউৎসুক    নন্দনপথচিরযাত্রী।
এস’     স্পন্দিত নন্দিত চিত্তনিলয়ে    গানে গানে, প্রাণে প্রাণে।
এস’     অরুণচরণ কমলবরন তরুণ উষার কোলে।
এস’    জ্যোৎস্নাবিবশ নিশীথে,    কলকল্লোল তটিনী-তীরে,
সুখ-    সুপ্ত সরসী-নীরে। এস’ এস’।
এস’    তড়িৎ-শিখা-সম ঝঞ্ঝাচরণে    সিন্ধুতরঙ্গদোলে।
এস’    জাগরমুখর প্রভাতে।
এস’   নগরে প্রান্তরে বনে।
এস’    কর্মে বচনে মনে। এস’ এস’।
এস’    মঞ্জীরগুঞ্জর চরণে।
এস’    গীতমুখর কলকণ্ঠে।
এস’    মঞ্জুল মল্লিকামাল্যে।
এস’    কোমল কিশলয়বসনে।
এস’    সুন্দর, যৌবনবেগে।
এস’    দৃপ্ত বীর, নব তেজে।
ওহে    দুর্মদ, করো জয়যাত্রা,
চল’     জরাপরাভব-সমরে
        পবনে কেশররেণু ছড়ায়ে,
        চঞ্চল কুন্তল উড়ায়ে॥

রাগ: বসন্ত-পঞ্চম-ভৈরব-বাহার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

এস এস বসন্ত ধরাতলে – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নব বসন্তের দানের ডালি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি বসন্ত জাগ্রত দ্বারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑