• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরা ভাঙব তাপস (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোরা ভাঙব তাপস (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোরা ভাঙব তাপস (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     মোরা   ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন–
                        এবার   এই আমাদের সাধন॥
চল্‌ কবি, চল্‌ সঙ্গে জুটে,     কাজ ফেলে তুই আ য় আ য় আয় রে ছুটে,
                        গানে গানে উদাস প্রাণে
                   জাগা রে উন্‌মাদন, এবার   জাগা রে উন্‌মাদন॥
বকুলবনের মুগ্ধ হৃদয় উঠুক-না উচ্ছ্বাসি,
     নীলাম্বরের মর্ম-মাঝে বাজাও তোমার সোনার বাঁশি   বাজাও।
          পলাশরেণুর রঙ মাখিয়ে   নবীন বসন এনেছি এ,
              সবাই মিলে দিই ঘুচিয়ে
                   পুরানো আচ্ছাদন, তোমার   পুরানো আচ্ছাদন॥

রাগ: বৃন্দাবনী সারং
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

মোরা ভাঙব তাপস (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শীতের বনে কোন সে কঠিন আসবে বলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑