সে দিন আমায় বলেছিলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই–
ফিরে ফিরে চলে গেলে তাই॥
তখনো খেলার বেলা– বনে মল্লিকার মেলা,
পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥
আজি এল হেমন্তের দিন
কুহেলীবিলীন, ভূষণবিহীন।
বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি–
দিনশেষে দ্বারে বসে পথপানে চাই।
রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply