• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা–
হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা ॥
     সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে   মলিন হেরি কুয়াশাতে,
     কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা ॥
ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।
দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে।
     আপন দানের আড়ালেতে   রইলে কেন আসন পেতে,
     আপনাকে এই কেমন তোমার গোপন ক’রে রাখা ॥

রাগ: বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হিমের রাতে ওই গগনের দীপগুলিরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হেমন্তে কোন্‌ বসন্তেরই বাণী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑