• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পোহালো পোহালো বিভাবরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পোহালো পোহালো বিভাবরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পোহালো পোহালো বিভাবরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              পোহালো পোহালো বিভাবরী,
                   পূর্বতোরণে শুনি বাঁশরি॥
     নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল,   কম্পিত অংশুককেতন-অঞ্চল,
          পল্লবে পল্লবে পাগল জাগল   আলসলালস পাসরি॥
উদয়-অচলতল সাজিল নন্দন,   গগনে গগনে বনে জাগিল বন্দন,
     কনককিরণঘন শোভন স্যন্দন– নামিছে শারদসুন্দরী।
দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল   ধ্বনির শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল–
     চলো রে চলো চলো তরুণযাত্রীদল   তুলি নব মালতীমঞ্জরী॥

রাগ: ভৈরব
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1321
রচনাকাল (খৃষ্টাব্দ): 1915
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পোহালো পোহালো বিভাবরী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সেই তো তোমার পথের বঁধু সেই তো (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নব কুন্দধবলদলসুশীতলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑